কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে (৬ টি গেম)

4.6/5 - (7 votes)

গেম খেলাতে এক্সপার্ট আপনি কি জানতে চান কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে পেমেন্টও নেয়া যায়? তবে এই আর্টিকেলটি আপনার জন্যই। এখানে জানাবো এমন কিছু গেম সম্পর্কে যেগুলো খেলে টাকা ইনকাম তো করতে পারবেনই, সেই টাকা বিকাশের মাধ্যমে উত্তোলনও করতে পারবেন।

গেম খেলে টাকা আয় করার উপায়

কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে

গেম খেলে টাকা আয় করার উপায় রয়েছে অনেক গুলো। এরমধ্যে সবচেয়ে বেশি কার্যকর ও জনপ্রিয় হলো লাইভ গেমিং স্ট্রিম করা। তাছাড়া আরেকটি উপায় হলো গেম খেলে ভিডিও করে সেটি ইউটিউবে আপলোড করে আয় করা। 

তাছাড়া বিভিন্ন টুনামেন্টে অংশগ্রহণ থেকে শুরু করে বাজিতে খেলার মাধ্যমেও টাকা ইনকাম করা যায়। এই আর্টিকেলে জানাবো সেসব পদ্ধতি সম্পর্কে পাশাপাশি জানাবো কোন গেম কিভাবে খেলে কোন মাধ্যমে আয় করা যায় সে সম্পর্কে। 

জানুন কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে পেমেন্ট নেয়া যায় 

কোন গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে

বর্তমান ডিজিটাল যুগে ছোট বড় সকলের হাতে স্মার্টফোন রয়েছে। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গেম খেলে টাকা আয় করতে পারবেন। এবং সেই টাকা বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

কোন গেম খেলে টাকা আয় করে বিকাশে পেমেন্ট নেওয়া যায়। নিম্নে সেই গেমগুলো সম্পর্কে আলোচনা করা হলো:

১. ফ্রী ফায়ার গেম খেলে টাকা আয়

ফ্রী ফায়ার গেম খেলে বিভিন্ন উপায়ে টাকা আয় করা যায়। নিচে সেই উপায় গুলো লিস্ট আকারে প্রকাশ করা হলো:

  • ই-স্পোর্টস টুর্নামেন্ট: ফ্রী ফায়ার গেমের বিভিন্ন ই-স্পোর্টস টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রাইজমানি জেতা যায়। এসব টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটসহ অনলাইনে চোখ রাখুন।
  • ইউটিউব স্ট্রিমিং: আপনি ফ্রী ফায়ার গেম খেলার সময় লাইভ স্ট্রিমিং করতে পারেন এবং ইউটিউবে সেই স্ট্রিমিং পোস্ট করে আয় করতে পারেন। এক্ষেত্রে বিজ্ঞাপন এবং স্পনসরশিপ থেকে আয় করা সম্ভব।
  • ইন-গেম বিক্রয়: ফ্রী ফায়ার গেমে আপনাকে কিছু বিশেষ আইটেম বা রিসোর্স কিনতে হয়। আপনি ইন-গেম আইটেম সংগ্রহ করে তা অন্যান্য খেলোয়াড়দের কাছে বিক্রি করে আয় করতে পারেন।
  • ডায়মন্ড টপ-আপ: ফ্রী ফায়ার প্লেয়ারদের কাছে ডায়মন্ড টপ-আপ করে দেয়ার মাধ্যেমও আয় করতে পারেন। এক্ষেত্রে আপনার কাছে ডলার থাকতে হবে। আপনি ডলার দিয়ে টপআপ করে দিয়ে টাকা বিকাশে নিতে পারবেন। 

২. পাবজি গেম খেলে টাকা আয় 

হ্যাঁ, পাবজি (PUBG) গেম খেলে টাকা আয় করা সম্ভব। তবে, এর জন্য কিছু নির্দিষ্ট উপায় ও কৌশল জানা প্রয়োজন। নিচে কিছু উপায় উল্লেখ করা হলো:

  • ই-স্পোর্টস টুর্নামেন্ট: ই-স্পোর্টস (eSports) টুর্নামেন্টে অংশগ্রহণ করে আপনি টাকা আয় করতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্টে বড় পুরস্কারের ব্যবস্থা থাকে। এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষতা ও প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ।
  • স্ট্রিমিং প্ল্যাটফর্ম: আপনি পাবজি গেম খেলতে খেলতে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, টুইচ বা ফেসবুক লাইভ-এ সরাসরি সম্প্রচার করতে পারেন। আপনার স্ট্রিমিং দেখতে ভালো লাগলে ভিউয়ারস ডোনেশন করতে পারে অথবা সেই সাথে বিজ্ঞাপন ও স্পন্সরশিপের মাধ্যমেও আয় করা যায়।
  • ইউটিউব চ্যানেল: আপনি যদি গেমপ্লে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করেন, তবে সেখান থেকেও আয় করতে পারেন। জনপ্রিয় ভিডিও থেকে গুগল অ্যাডসেন্স ও স্পন্সরশিপের মাধ্যমে আয় করা সম্ভব।
  • বেটিং এবং ওয়াজারিং: কিছু প্ল্যাটফর্মে পাবজি গেমের ওপর বেটিং বা ওয়াজারিং করার সুযোগ থাকে। যদিও এটি ঝুঁকিপূর্ণ এবং আইনগত জটিলতা থাকতে পারে, তবুও অনেকেই এই মাধ্যমে আয় করে থাকেন।
  • সেলিং ইন-গেম আইটেমস: পাবজিতে বিভিন্ন ইন-গেম আইটেম যেমন: স্কিন, ক্রেট ইত্যাদি পাওয়া যায়, যা আপনি অন্য খেলোয়াড়দের কাছে বিক্রি করে টাকা আয় করতে পারেন। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে এসব আইটেম কেনাবেচা হয়।

৩. লুডু  সুপ্রিম খেলে টাকা আয় 

লুডু সুপ্রিম একটি জনপ্রিয় মোবাইল গেম, যা লুডু খেলার ডিজিটাল ভার্সন। এই গেমটি মোবাইল ডিভাইসের মাধ্যমে সাধারণ লুডু খেলার মতোই খেলা হয়। লুডু সুপ্রিম গেমটি মূলত একটি প্রতিযোগিতামূলক গেম, যেখানে খেলোয়াড়েরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে পয়েন্ট সংগ্রহ করে।

লুডু সুপ্রিম গেমে টাকা আয়ের সুযোগ রয়েছে। এই গেমটি খেলোয়াড়দের জন্য বিভিন্ন টুর্নামেন্ট এবং প্রতিযোগিতা আয়োজন করে, যেখানে তারা বিজয়ী হলে অর্থ জেতার সুযোগ রয়েছে। সাধারণত, খেলোয়াড়রা রিয়েল মানি দিয়ে এন্ট্রি ফি প্রদান করে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে এবং তারপর খেলার ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার জিতে নিতে পারবেন।

তবে, মনে রাখা জরুরি যে এই ধরনের গেমে টাকা আয় করা পুরোপুরি নির্ভর করে খেলোয়াড়ের দক্ষতার উপর এবং এতে ঝুঁকিও থাকতে পারে। তাই, এ ধরনের গেমে অংশগ্রহণ করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত এবং অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হলো।

৪. Dream 11 খেলে টাকা আয়

Dream 11 হলো একটি ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়াল দল গঠন করে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় অংশ নেয়। এখানে ক্রিকেট, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, হকি ইত্যাদি খেলার ফ্যান্টাসি টিম গঠন করা যায়।

Dream 11-এ অংশগ্রহণ করতে হলে প্রথমে আপনাকে একটি দল গঠন করতে হবে। এই দল গঠনে আপনার প্রিয় খেলোয়াড়দের নির্বাচন করতে পারেন। প্রতিটি খেলোয়াড়ের নির্দিষ্ট পয়েন্ট রয়েছে, এবং প্রতিটি দল গঠন করতে নির্দিষ্ট বাজেটের মধ্যে থাকতে হয়। ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হয়। আপনার দল যত বেশি পয়েন্ট সংগ্রহ করবে, তত বেশি আপনার জেতার সম্ভাবনা বাড়বে।

Dream 11 খেলে টাকা আয় করার উপায়

Dream 11 খেলে আপনি টাকা আয় করতে পারবেন। কিভাবে আয় করবেন তা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:

  • প্রতিযোগিতায় অংশগ্রহণ: Dream 11 প্ল্যাটফর্মে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা রয়েছে, যেমন মেগা কনটেস্ট, গ্র্যান্ড লিগ, এবং হেড টু হেড। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এন্ট্রি ফি দিতে হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীরা তাদের পয়েন্ট অনুযায়ী পুরস্কার পান।
  • রেফারাল প্রোগ্রাম: Dream 11-এ একটি রেফারাল প্রোগ্রামও রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে টাকা আয় করতে পারেন। আপনার বন্ধুরা Dream 11-এ যোগ দিলে এবং তারা কোনো প্রতিযোগিতায় অংশ নিলে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবেন।
  • প্রমোশনাল অফার এবং বোনাস: Dream 11 মাঝে মাঝে বিভিন্ন প্রমোশনাল অফার এবং বোনাস দিয়ে থাকে। সেগুলো ব্যবহার করে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন এবং জয়ী হলে টাকা পাবেন।
  • সতর্ক বার্তা: Dream 11 একটি জুয়া সংক্রান্ত প্ল্যাটফর্ম নয়, তবে এটি একটি ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। এখানে টাকার বিনিময়ে অংশগ্রহণ করতে হয় এবং টাকা জেতার সম্ভাবনাও থাকে। তাই আপনারা যারা Dream 11-এ অংশগ্রহণ করতে চান, তাদের জন্য সতর্কতা হলো, শুধুমাত্র সেই পরিমাণ টাকা ব্যবহার করুন যা আপনি হারাতে প্রস্তুত আছেন।

৫. Carrom খেলে টাকা আয়

কারাম, একটি প্রাচীন এবং জনপ্রিয় খেলা, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলা হয়। এটা অফলাইনের পাশাপাশি অনলাইনেও খেলা যায়। মজার ব্যাপার হলো Carrom গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে পেমেন্ট নেয়া যায়। এবার সেই মাধ্যম গুলো সম্পর্কে জেনে নিন। 

  • প্রতিযোগিতা ও টুর্নামেন্ট: অনেক অনলাইন প্ল্যাটফর্মে ক্যারম টুর্নামেন্ট আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণকারীরা বিজয়ী হলে পুরস্কার হিসেবে টাকা পাওয়া যায়।
  • রিয়েল টাইম ম্যাচ: কিছু অ্যাপে আপনি অন্য খেলোয়াড়দের সাথে রিয়েল টাইমে ক্যারম খেলতে পারেন এবং ম্যাচ জিতলে টাকা পাবেন বিকাশেও নিতে পারবেন।
  • রেফারেল প্রোগ্রাম: অনেক প্ল্যাটফর্মে আপনি অন্যদের রেফার করে টাকা ইনকাম করতে পারবেন। যখন কেউ আপনার রেফারেল লিংক ব্যবহার করে অ্যাপে গেম খেলবে তখন আপনি নিদিষ্ট পরিমাণের কমিশন পাবেন।
  • অ্যাডভারটাইজমেন্ট দেখার মাধ্যমে আয়: কিছু অ্যাপে ক্যারম খেলার পাশাপাশি বিজ্ঞাপন দেখেও টাকা ইনকাম করার সুযোগ থাকে। এই পর্যায়ে আপনাকে দুইটি Carrom Game অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিবো। 
প্ল্যাটফর্মের নাম প্রকাশক ডাউনলোড সংখ্যা
Carrom Pool Miniclip ১০০ মিলিয়ন+
Carrom King Gametion ৫০ মিলিয়ন+

 

৬. MPL (Mobile Premier League) খেলে টাকা আয়

MPL বা Mobile Premier League হলো একটি জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম, যেখানে গেম খেলে টাকা আয় করা যায়। ভারতে এই অ্যাপ্লিকেশনটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে।

কারণ এটি বিভিন্ন গেম খেলার পাশাপাশি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেয়। গেম খেলতে খেলতে আয় করার সুযোগ, যা সাধারণত বিনোদন হিসেবে দেখা হয় এবং এটি MPL-কে একটি আকর্ষণীয় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

MPL-এ কীভাবে কাজ করে

আপনাকে MPL অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি Android এবং iOS দুই প্ল্যাটফর্মের জন্যই রয়েছে। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করুন এবং আপনার ফোন নম্বর ব্যবহার করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে, আপনি বিভিন্ন গেম খেলে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন এবং জয়ী হলে টাকা আয় করতে পারবেন। 

MPL-এ গেম খেলে টাকা আয় করার উপায়

MPL-এ টাকা আয় করার জন্য অনেকগুলো উপায় আছে। প্রতিযোগিতার মাধ্যমে আপনি সরাসরি টাকা পাবেন। তাছাড়া MPL-এ প্রায় প্রতিদিন বিভিন্ন গেমের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করে আপনি পয়েন্ট সংগ্রহ করতে পারেন এবং এই পয়েন্ট গুলো পরে টাকা হিসেবে উত্তোলন করা যায়। 

এখানে অনেক ধরণের গেম খেলার সুযোগ আছে। তবে জনপ্রিয় গেম গুলোর মধ্যে ‘Fantasy Cricket’, ‘Rummy’, ‘Fruit Chop’, এবং ‘Ludo’ ইত্যাদি। আপনি আপনার পছন্দ অনুযায়ী গেম বেছে নিয়ে খেলতে পারেন। MPL খেলার মূল উদ্দেশ্য হলো বেশি কয়েন সংগ্রহ করা, যেগুলি পরবর্তীতে আসল টাকা হিসেবে উত্তোলন করা।

গেম খেলে টাকা আয় করা টাকা বিকাশে পেমেন্ট নেয়ার উপায়

এখন অব্দি যে গেম গুলোর কথা বললাম সেগুলো খেলে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারবেন এটা একদম সত্যি কথা। তবে সব গুলো থেকে আপনি সরাসরি বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন না। 

কেননা, যে গেম গুলো দেশের বাইরের সেগুলোতে সরাসরি বিকাশে পেমেন্ট নেয়ার সুযোগ থাকে না। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। এই পর্যায়ে কয়েকটি উপায় সম্পর্কে বলছি যেগুলো অনুসরণ করে গেম থেকে উপার্জিত টাকা বিকাশে নিয়ে আসতে পারবেন। 

  • গেম থেকে সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করে তারপর ব্যাংক থেকে বিকাশে নিয়ে আসা যাবে। 
  • গেম থেকে ক্রিপ্টোতে পেমেন্ট নিয়ে সেটাকে বাইন্যান্সে রাখবেন, অতঃপর P2P মেথডে ক্রিপ্টো থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। 
  • বিভিন্ন কার্ডে পেমেন্ট নিয়ে পরবর্তীতে কার্ড থেকে বিকাশে টাকা নিয়ে আসবেন। 

যে গেম গুলোতে সরাসরি বিকাশে পেমেন্টের অপশন দেয়া হয়নি সেখান থেকে পেমেন্ট নেয়ার জন্য এই পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন। 

গেম খেলে টাকা আয় করা সম্পর্কে আমাদের মতামত

গেম খেলে টাকা আয় করা যায় বিকাশে পেমেন্টও নেয়া যায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে কতটা আয় করতে পারবেন এটা নির্ভর করবে আপনার উপর। কেউ আছে যারা অনেক বেশি পরিমাণ আয় করে কারণ তারা বিভিন্ন উপায় অনুসরণ করার পাশাপাশি সারাটা সময় এখানে ব্যয় করে। 

আবার কেউ আছে যে সময় ব্যয় করে ঠিকই কিন্তু কাঙ্খিত ফলাফল পায় না। তাই এটাকে কখনই পেশা হিসেবে নেয়া উচিৎ নয়। তাই যদি মনে করে থাকেন যে, গেম খেলে টাকা আয় করে সেটা দিয়ে অনেক বড় কিছু হয়ে যাবেন তবে আপনার উচিৎ ভালো ভাবে আরেকবার চিন্তা করা।

যদি টুকটাক হাত খরচের ইন্টেনশন নিয়ে উক্ত কাজটি করতে চান সেক্ষেত্রে আপনার জন্য শুভকামণা। আর্টিকেল টি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এমন আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।

Sharing Is Caring

Leave a Comment